ঢাকা
১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:৩০
প্রকাশিত : জুলাই ১০, ২০২৬
আপডেট: জুলাই ১০, ২০২৬
প্রকাশিত : জুলাই ১০, ২০২৬

বাউফলে বাস খাদে পড়ে আহত ২০

ফোরকান, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর বাউফল-বরিশাল মহা সড়কের গোসিংগা এলাকায় "দশমিনা এক্সপ্রেস" এর একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে অন্তত ২০জন আহত হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের গোসিংগা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকালে ২০-২৫ জন যাত্রী নিয়ে দশমিনা ট্রাভেলসের বাসটি দশমিনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। সকাল সাড়ে ৮টার দিকে বাসটি গোসিংগা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তের মধ্যে বাসটি সড়কের পাশের খাদে পড়ে উল্টে যায়।

বাসের এক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, "চালক অত্যন্ত অসাবধানতা ও অতিরিক্ত গতিতে গাড়ি চালাচ্ছিলেন। তিনি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে ফেলে দেন। আমরা কিছু বুঝে ওঠার আগেই দুর্ঘটনাটি ঘটে। এবারের মতো আল্লাহ আমাদের বাঁচিয়েছেন।"

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহত যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এই ঘটনার পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, বাউফল-বগা সড়কের এই অংশে প্রায়ই বাস দুর্ঘটনা ঘটে। কিন্তু বারবার দুর্ঘটনা ঘটলেও চালক বা বাস মালিকদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয় না।

চালকদের এই বেপরোয়া গতির কারণে প্রতিনিয়ত সাধারণ মানুষকে জীবনের ঝুঁকিতে পড়তে হচ্ছে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram