ঢাকা
১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:৩০
প্রকাশিত : জুলাই ১০, ২০২৬
আপডেট: জুলাই ১০, ২০২৬
প্রকাশিত : জুলাই ১০, ২০২৬

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদীতীর রক্ষা কাজের জিও ব্যাগ ধসে ঝুঁকিতে বসতি এলাকা ও শিক্ষা প্রতিষ্ঠান

আবু তাহের, গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের ভুষির ভিটা গ্রাম নামক স্থানে ব্রহ্মপুত্র নদীর নদীতীর প্রতিরক্ষা স্থানে গতকাল গভীর রাতে বর্ষণ ও নদীর পানির বৃদ্ধির ফলে পূর্বে ডাম্পিং করা জিও ব্যাগের তিনটি স্থান হঠাৎ ধসে গেছে বলে এলাকাবাসী জানিয়েছে।

এর মধ্যে একস্থানে প্রায় ৫০ মিটার, অন্যস্থানে ৩০ মিটার এবং আরেক স্থানে ২০ মিটার এলাকাসহ কমপক্ষে ১০০ মিটার জায়গার ডাম্পিংকৃত জিও ব্যাগ নদীতে ধসে যায়। ধসে যাওয়া তিনটি স্থানের মধ্যে দুটি সাধারণ মানুষের বসতিপূর্ণ এলাকায় এবং একটি প্রাথমিক বিদ্যালয়ের পাশে অবস্থিত। এতে স্থানীয়দের মাঝে নদীভাঙন আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় এলাকাবাসী ও আশেপাশের এলাকাবাসীর আশঙ্কা জরুরি ভিত্তিতে নদীভাঙন ক্ষতিগ্রস্ত স্থানগুলোতে পুনরায় জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ডাম্পিং না করা হলে নদীভাঙন তীব্র আকার ধারণ করতে পারে এবং জনবসতি এলাকা ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ ফসলের জমি ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পতিত হতে পারে। সর্বস্ব হারাতে পারে শত পরিবার।

এ ঘটনায় এলাকাবাসী দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের দায়িত্ববানদের আশু হস্তক্ষেপ কামনা করছেন।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram