

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরে পারিবারিক বিরোধের শালিশের বৈঠক শেষে এক বৃদ্ধকে গুলি করে আহত করার অভিযোগ উঠেছে তারই ভাতিজা আশিক বিরুদ্ধে।
শনিবার (৪ জুলাই) চন্দ্রগঞ্জ উপজেলার ৭নং বশিকপুর ইউনিয়নের রশিদপুর গ্রাম হামিদউল্লাহ পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ব আহত নজরুল ইসলাম মৃত.খলিলুর রহমান পাটওয়ারির ছেলে। অভিযুক্ত কারি একই বাড়ির তার ভাই ইসমাইল হোসেনের ছেলে আশিক।
পরিবার সূত্রে জানাযায়, তারা দুই ভাই
দীর্ঘদিন যাবত পারিবারিক ঝামেলা চলে আসছিলো। শালিশি বৈঠকের জন্য বাড়িতে আমার চাচা নজরুল ইসলাম সহ ২ জনকে ডেকে আনি। শালিশে বাকবিতন্ডা হলে আমার স্ত্রী আমার ছেলে আশিককে ডেকে আনে এবং কথাকাটা কাটির এক পর্যায়ে আমার ছেলে আমার চাচাকে গুলি করে।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার শামিম মোহাম্মদ আফজাল বলেন, গুলিবিদ্ধের অভিযোগে বৃদ্ধকে আনা হয়েছে। আমরা উনাকে এক্সরে করতে বলেছি এবং নোয়াখালী রেফার করেছি। এক্সরে করার পর গুলি ভিতরে আছে কিনা বলা যাবে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, পারিবারিক বিষয় নিয়ে একজনে গুলি করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্চে।
