

সিনিয়র স্টাফ রিপোর্টার।।
সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে আইয়ুব আলী (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (২৪ জুন) সকালে উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বারমারা ডাঙ্গাপাড়া গ্রামে এ মৃত্যুর ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আইয়ুব আলী ওই গ্রামের মো. ঝরু মিয়ার ছেলে। পরিবারের সদস্যরা সকালে তাকে বাড়ির পাশের একটি গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
তিনি দীর্ঘদিন যাবৎ ঋণের চাপ ও আর্থিক সংকটে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। ঋণ পরিশোধের জন্য নিজের বেশ কিছু সম্পদ বিক্রি করলেও পুরো ঋণ শোধ করতে না পারায় তিনি হতাশায় ভুগছিলেন বলে স্থানীয়দের ধারণা।
