ঢাকা
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:১৭
প্রকাশিত : জুন ২৩, ২০২৬
আপডেট: জুন ২৩, ২০২৬
প্রকাশিত : জুন ২৩, ২০২৬

মানিকগঞ্জে মাহিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

মো. নজরুল ইসলাম, মানিকগঞ্জ:

"দ্রুত বিচার নিশ্চিত কর, নারীবান্ধব সমাজ গড়ো"—এই স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় স্কুলছাত্রী মাহিয়া হত্যাকাণ্ডের দ্রুত বিচার, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিশু-কিশোরদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকালে সিংগাইর উপজেলার বায়রা কলেজ রোডে উপজেলা নারী উন্নয়ন কমিটির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নারী, পুরুষ, শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, স্কুলছাত্রী মাহিয়ার নৃশংস হত্যাকাণ্ড পুরো সমাজকে স্তম্ভিত করেছে। এ ধরনের ঘটনা শিশু ও নারীর নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, অপরাধীদের গ্রেপ্তার এবং দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি শিশু-কিশোরদের জন্য নিরাপদ সামাজিক পরিবেশ গড়ে তুলতে প্রশাসন, জনপ্রতিনিধি, অভিভাবক ও সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

উপজেলা নারী উন্নয়ন কমিটির সভাপতি পারভীন আক্তার-এর সভাপতিত্বে এবং উন্নয়নকর্মী মো. নজরুল ইসলাম-এর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপি সদস্য সেলিনা আক্তার, জমিদার বাজার কমিটির সভাপতি রজ্জব আলী, বারসিক কর্মী রিনা আক্তার, আছিয়া আক্তারসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে মাহিয়া হত্যাকাণ্ডের দ্রুত বিচার, দোষীদের সর্বোচ্চ শাস্তি এবং শিশু-কিশোরদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানানো হয়।

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বিচার প্রক্রিয়া বিলম্বিত হলে এবং অপরাধীরা শাস্তি এড়িয়ে গেলে সমাজে অপরাধ প্রবণতা আরও বৃদ্ধি পাবে। তাই ন্যায়বিচার প্রতিষ্ঠায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ সময়ের দাবি।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram