ঢাকা
২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:৩২
প্রকাশিত : জুন ২, ২০২৬
আপডেট: জুন ২, ২০২৬
প্রকাশিত : জুন ২, ২০২৬

বাউফলে ডিবি পরিচয়ে বাবার কাছ থেকে হাতিয়ে নিয়েছে ৭৬ হাজার টাকা

ফোরকান, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ‘আজকের পত্রিকা’র বাউফল উপজেলা প্রতিনিধি মোঃ আশিকুর রহমান তুষারের বাবা ম. বজলুর রহমান নামের এক ব্যক্তির কাছ থেকে ৭৬ হাজার ২৫০ টাকা হাতিয়ে নিয়েছে একটি সুসংগঠিত প্রতারক চক্র।

এ ঘটনায় ভুক্তভোগী বাবা বাউফল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন, যার জিডি নম্বর: ২৭ (তারিখ: ০১/০৬/২০২৬)।

জিডি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩১ মে রাত আনুমানিক সাড়ে সাতটায় বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের মান্দারবন গ্রামের নিজ বাড়িতে অবস্থান করছিলেন বজলুর রহমান। এ সময় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিজেকে ডিবি পুলিশের কর্মকর্তা ‘সাইদুল ইসলাম’ পরিচয় দিয়ে একটি মোবাইল নম্বর (০১৩০৪০৩৭৮২৪) থেকে তাঁর ফোনে কল করে। ফোনে ওই ব্যক্তি অত্যন্ত সুকৌশলে দাবি করে যে, বজলুর রহমানের সাংবাদিক ছেলেকে ম্যাজিস্ট্রেট জরিমানা করেছে এবং এই মুহূর্তে জরুরি ভিত্তিতে টাকার প্রয়োজন।

ছেলের বিপদের কথা শুনে কোনো কিছু যাচাই-বাছাই না করেই তাৎক্ষণিক চরম উদ্বিগ্ন হয়ে পড়েন বাবা বজলুর রহমান। তিনি সরল বিশ্বাসে প্রতারক চক্রের দেওয়া বিভিন্ন বিকাশ, নগদ ও পার্সোনাল নম্বরে কয়েক দফায় সর্বমোট ৭৬ হাজার ২৫০ টাকা পাঠিয়ে দেন।

টাকা পাঠানোর বিবরণী থেকে জানা যায়, বিকাশ ও পার্সোনাল নম্বর ০১৭৮৫৯৩৩০৩৪-এ ৮ হাজার ১৮০ টাকা, অপর একটি বিকাশ পার্সোনাল নম্বর ০১৬২৬৫২৫৪১৩-এ ১৮ হাজার ৩৬০ টাকা এবং একটি নগদ পার্সোনাল নম্বর ০১৭৪৪৯২৩৫২১-এ তিন দফায় যথাক্রমে ৮ হাজার ১২০ টাকা, ১৪ হাজার ২০০ টাকা ও ২৭ হাজার ৪০৫ টাকাসহ মোট ৭৬ হাজার ২৫০ টাকা পাঠানো হয়।

টাকা পাঠানোর পর সন্দেহ হলে বজলুর রহমান ওই কথিত পুলিশ কর্মকর্তার নম্বরে পুনরায় কল করার চেষ্টা করলে মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। এরপর ছেলের সাথে যোগাযোগ করে তিনি নিশ্চিত হন যে, তিনি একটি বড় ধরনের প্রতারণার শিকার হয়েছেন।

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সিরাজুল ইসলামের নির্দেশে জিডিটি গ্রহণ করে পরবর্তী আইনগত ব্যবস্থা ও তদন্তের জন্য এসআই (নিরস্ত্র) মোঃ রেজাউল করিমকে দায়িত্ব দেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রতারক চক্রটিকে শনাক্ত করা এবং টাকা উদ্ধারের চেষ্টা চলছে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram