ঢাকা
১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:৪৫
প্রকাশিত : জুন ১, ২০২৬
আপডেট: জুন ১, ২০২৬
প্রকাশিত : জুন ১, ২০২৬

বাউফলে জুলাই যোদ্ধাদের সম্মানে এমপির প্রীতিভোজ ও মিলনমেলা

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে জুলাই আন্দোলনের যোদ্ধাদের সম্মানে প্রীতিভোজ ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩১মে) দুপুরে উপজেলার মদনপুরা এলাকায় ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির বাসভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাউফল উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আরিফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন, সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। প্রধান অতিথির বক্তব্যে শফিকুল ইসলাম মাসুদ বলেন, “জুলাই যো'দ্ধারা নতুন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। তাদের সম্মানে এ প্রীতিভোজ ও মিলনমেলার আয়োজন করতে পেরে আমি আনন্দিত।” তিনি বলেন, “একটি জরুরি কারণে আমাকে ঢাকায় অবস্থান করতে হচ্ছে। তাই আপনাদের মাঝে সরাসরি উপস্থিত থাকতে পারিনি। আপনাদের সঙ্গে স্বশরীরে থাকতে পারলে আরও ভালো লাগত। এজন্য আমি দুঃ'খ প্রকাশ করছি।

তবে ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনাদের সঙ্গে আরও সময় কাটানোর সুযোগ হবে।” তিনি আরও বলেন, “দেশের কল্যাণ, ন্যায়বিচার ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জুলাই আন্দোলনের সাহসী অংশগ্রহণকারীরা জাতির জন্য একটি অনুপ্রেরণার নাম হয়ে থাকবে।

” এসময় উপস্থিত ছিলেন, বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক খালিদুর রহমান, ছাত্রশিবিরের সাবেক দাওয়াহ সম্পাদক অ্যাডভোকেট মুনতাসির মুজাহিদ, বাউফল উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মো. জুবায়ের বিন আব্দুল মোতালেবসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ছাত্রনেতৃবৃন্দ। পরে জুলাই যোদ্ধাদের সম্মানে আয়োজিত প্রীতিভোজে অংশগ্রহণকারীরা মিলিত হন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram