ঢাকা
২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৩:১৬
প্রকাশিত : মে ২৪, ২০২৬
আপডেট: মে ২৪, ২০২৬
প্রকাশিত : মে ২৪, ২০২৬

মানিকগঞ্জে রামিসা হত্যার প্রতিবাদে দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

মো. নজরুল ইসলাম, মানিকগঞ্জ:
"সামাজিক সহিংসতা বন্ধ করি, নারীবান্ধব সমাজ গড়ি"—এই স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জে রামিসাসহ দেশব্যাপী চলমান নারী ও শিশু ধর্ষণ-হত্যার দ্রুত বিচার এবং সামাজিক সহিংসতা প্রতিরোধের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে সচেতন নাগরিকদের অংশগ্রহণে এই ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জেলা নারী ও কিশোরী উন্নয়ন ফোরামের আহ্বানে বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক, পাসা এবং এনজিও ফেডারেশনের যৌথ সহযোগিতায় এই প্রতিবাদী কর্মসূচির আয়োজন করা হয়।

জেলা উন্নয়ন কমিটির নেত্রী মিসেস মিলা আক্তারের সভাপতিত্বে এবং উন্নয়নকর্মী মো. নজরুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন বারসিক প্রকল্প সমন্বয়কারী ও নারীনেত্রী রাশেদা আক্তার।

প্রতিবাদী আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন:
বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়,পাসার নির্বাহী পরিচালক মো. ফরিদ খান,ব্র্যাক কর্মকর্তা ও নারীনেত্রী ফারজানা আক্তার,সিআরপি মানিকগঞ্জ প্রতিনিধি মো. মাহবুবুর রহমান,এসেট-এর নির্বাহী পরিচালক মো. রফিকুল ইসলাম,জেলা নারী উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক আসমা আক্তার,মানব কন্যা নেত্রী মিথীলা আক্তারসহ আরও অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, রামিসা হত্যার ঘটনায় ইতিমধ্যে আসামি গ্রেপ্তার হওয়া একটি ইতিবাচক দিক। এমনকি মাননীয় প্রধানমন্ত্রীও ভুক্তভোগী পরিবারের সঙ্গে দেখা করেছেন। তবে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রচলিত আইনের আওতায় এনে দ্রুততম সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তির দাবি জানান বক্তারা। একই সাথে দেশব্যাপী নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram