ঢাকা
২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:০৩
প্রকাশিত : মে ২৩, ২০২৬
আপডেট: মে ২৩, ২০২৬
প্রকাশিত : মে ২৩, ২০২৬

আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবসে সকল প্রাণের অধিকার সুরক্ষার দাবি

মো. নজরুল ইসলাম, (মানিকগঞ্জ) প্রতিনিধি:

"বৈশ্বিক প্রভাবের জন্য স্থানীয় পর্যায়ে পদক্ষেপ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের বাংগালা গ্রামে আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস ও প্রাণবৈচিত্র্য মেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ ২২ মে ২০২৬ তারিখে স্থানীয় জনসংগঠন 'গ্রীন কোয়ালিশন'-এর আয়োজনে এবং বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান 'বারসিক'-এর সহযোগিতায় এই কর্মসূচি সম্পন্ন হয়।

দিবসটি উপলক্ষে বলধারা, বায়রা ও জামশা ইউনিয়নের ১০টি গ্রামের কৃষক-কৃষাণিরা মোট ১০টি স্টল প্রদর্শন করেন। প্রাণবৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা তৈরি করতে এই স্টলগুলোতে অচাষকৃত উদ্ভিদ, নিরাপদ সবজি, স্থানীয় জাতের ফল, মাছ, বীজ, জৈব সার, জৈব বালাইনাশক এবং পুকুরের প্রতিকৃতি বাস্তুসংস্থান প্রদর্শন করা হয়। এ ছাড়া নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে প্রাণবৈচিত্র্য পরিচিতি বাড়াতে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বলধারা ইউনিয়ন গ্রীন কোয়ালিশন কমিটির সহ-সভাপতি রেনুকা আক্তারের সভাপতিত্বে এবং বারসিক কর্মকর্তা শাহীনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বারসিক মানিকগঞ্জের সহকারী আঞ্চলিক সমন্বয়কারী শিমুল বিশ্বাস। তিনি আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য মেলার মূল উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরেন।

উক্ত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা গ্রীন কোয়ালিশনের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মিলন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা এনামুল হক, সংরক্ষিত নারী সদস্য সেলিনা আক্তার, হুমায়ূন স্মৃতি কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক কোহীনুর আক্তার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জয়নাল আবেদীন, সামাজিক ব্যক্তিত্ব আউলাদ হোসেন, হুমায়ূন স্মৃতি কিন্ডারগার্টেনের সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন, সহকারী শিক্ষক আলমগীর হোসেন, যুব সদস্য সুজন হোসেন, বারসিক কর্মকর্তা বিউটি রানী সরকার এবং বারসিক কর্মকর্তা ফরিদা আক্তার।

অনুষ্ঠানে বাঙ্গালা, ছোট কালিয়াকৈর ও কাস্তা গ্রামের কৃষি-প্রতিবেশবিদ্যা শিখন স্বত্বাধিকারী সুভাষ মন্ডল, মজিবর রহমান ও স্বপন রায় তাদের পরিবেশসম্মত কৃষিচর্চা বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি শতবাড়ির কৃষক কমলা বেগম, দারোগ আলী শিকদার, ফজলুল হক ও আব্দুল খালেক বৈচিত্র্য সংরক্ষণে তাঁদের নিজস্ব উদ্যোগসমূহ তুলে ধরেন। মেলায় ১০টি গ্রামের যুব, শিক্ষার্থীসহ দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram