ঢাকা
২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:২৫
প্রকাশিত : মে ২২, ২০২৬
আপডেট: মে ২২, ২০২৬
প্রকাশিত : মে ২২, ২০২৬

গাইবান্ধায় গণফোরাম কেন্দ্রীয় ‎কমিটির সভাপতির মতবিনিময়

আবু তাহের,গাইবান্ধা প্রতিনিধি:

গণফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাড. সুব্রত চৌধুরী শুক্রবার বিকেলে সমসাময়িক বিষয় নিয়ে গাইবান্ধা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হাজী মির্জা হাসান, কেন্দ্রীয় সদস্য ও জেলা কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম রাজা, জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবলু প্রমুখ।


অ্যাড. সুব্রত চৌধুরী বলেন, দেশ চলছে অতীত সরকারের ধারাবাহিকতায়। সম্প্রতি শিশু রামিসাকে যেভাবে ধর্ষণ ও খুন করা হয়েছে, তা সমাজে অনৈতিকতা, অনাচারের চরম নগ্ন বহিঃপ্রকাশ। এ বিষয়ে সাংবাদিকরা দৃষ্টান্তমূলক ভূমিকা রাখতে পারে। গণফোরাম সভাপতি সুব্রত চৌধুরী বড় ও ছোট দলের সংবাদ সমানভাবে গুরুত্ব দিয়ে প্রকাশ করার জন্য সাংবাদিকদের আহবান জানান।


বর্তমান শিক্ষা ব্যবস্থা সম্পর্কে তিনি বলেন, বহুমুখী নয়, একমুখী শিক্ষা ব্যবস্থা চালু করা উচিত। তিনি রাজনৈতিক দলের নেতাকর্মীদের চাঁদাবাজিসহ সবধরণের অনৈতিক কর্মকাÐ থেকে বিরত থাকার আহবান জানিয়ে বলেন, কেউ যদি এসবের সাথে জড়িত হয় তার বা তাদের বিরুদ্ধে সাংবাদিকদের নির্ভয়ে সংবাদ প্রকাশ করা উচিত। তাঁর দল গণফোরাম সবসময়ই সাংবাদিকদের পাশে আছে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram