

বিশেষ প্রতিবেদক:
নিজবাড়ী গুচ্ছগ্রাম কমিটিকে সংবর্ধনা অনুষ্ঠান নিজবাড়ী গুচ্ছগ্রামের নবনির্বাচিত কমিটিকে ফুলের শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। ১৪ মে বৃহস্পতিবার সন্ধ্যা ৭ ঘটিকায় মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সহসভাপতি একরামুল হক, যুগ্ম সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, সমাজসেবক রবিউল আউয়াল রবি, সমাজসেবক নুর আলম ভরসা, হৃদয়ে সৈয়দপুর সংগঠনের প্রতিষ্ঠাতা সোহেল রানা, ইলিয়াস আলি, বাদল চৌধুরী, মোরসালিন হক, নাঈম সরকার, জোবায়দুল সরকার, ডাঃ ওমর ফারুক সরকার স্বপন, বাবু মিয়া, নুরুজ্জামান নুরু, মনির সরকার, আসাদ ইসলাম, মশিউর রহমান, আরিফ বিল্লা ও সোহেল রানা দুখুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং এলাকাবাসী। সবার উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠে।
আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন কমিটির প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি গুচ্ছগ্রামের সামাজিক ঐক্য ও উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও বেগবান করবে। এসময় নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ। তিনি বলেন, “নিজবাড়ী গুচ্ছগ্রামের উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে আমরা সকলকে সাথে নিয়ে কাজ করতে চাই। আমাদের উপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, তা সততা ও নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করবো।
গুচ্ছগ্রামের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, মসজিদের উন্নয়ন, রাস্তা-ঘাট সংস্কার, ড্রেনেজ সমস্যার সমাধান, পরিচ্ছন্নতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে আমরা গুরুত্ব দেবো। আজকের এই সংবর্ধনা আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। চিকলীবাসীসহ সকলের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে আমরা একটি সুন্দর ও আদর্শ গুচ্ছগ্রাম গড়ে তুলতে বদ্ধপরিকর।”
