ঢাকা
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:৪৮
প্রকাশিত : মে ১৫, ২০২৬
আপডেট: মে ১৫, ২০২৬
প্রকাশিত : মে ১৫, ২০২৬

নানীতে দুটি বিদেশি পিস্তল-ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেফতার 

নিজস্ব প্রতিবেদক,ঢাকা 

রাজধানীর বনানী থানাধীন পুরাতন ব্র্যাক বিশ্ববিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, গুলিভর্তি ম্যাগাজিন ও বিপুল পরিমাণ ইয়াবাসহ এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত আসামির নাম মো. জাহিদুল ইসলাম। তিনি বনানী-মহাখালী এলাকার চিহ্নিত মাদক কারবারি বলে জানিয়েছে পুলিশ।

বুধবার গভীর রাতে বনানী থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে ডিএমপির গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ১টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বনানী থানার টহল টিমের এসআই মো. ইকলাছুর রহমান জানতে পারেন, ব্র্যাক ইউনিভার্সিটির পেছনে ১১৪ নম্বর বাসার ষষ্ঠ তলায় অস্ত্র ও মাদক মজুত রয়েছে।

পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। বাসার মালিক ও স্থানীয় লোকজনের সহায়তায় পরিচালিত ওই অভিযানে দুটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, ২ হাজার ১৫০ পিস ইয়াবা, ৯৬ হাজার ৩২০ টাকা এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। একই সঙ্গে মো. জাহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়।

পুলিশ কর্মকর্তা শাহ মোস্তফা তারিকুজ্জামান আরও জানান, গ্রেফতার আসামি রাজধানীর ফার্মগেট এলাকায় যুবদল নেতাকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত বলে তথ্য রয়েছে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

এদিকে পুলিশ সপ্তাহ উপলক্ষে রাজধানীতে সর্বোচ্চ নজরদারি ও সার্ভেইলেন্স কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram