

নিজস্ব প্রতিবেদক, লক্ষীপুর:
লক্ষ্মীপুরের সাংবাদিক মাহমুদুর রহমান মঞ্জু আর নেই। বৃহস্পতিবার (১৪ মে) বেলা ২টার দিকে রাজধানীর গ্যাস্টোলিভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি লিভারের জটিল রোগে ভুগছিলেন। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যা সন্তান রেখে গেছেন। তিনি দৈনিক “সংবাদ সারাবেলা” পত্রিকার লক্ষ্মীপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সাংবাদিকতায় তার নিষ্ঠা, সততা ও পেশাদারিত্ব সহকর্মীদের মাঝে প্রশংসিত ছিল।
তার মৃত্যুতে বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট এবং দৈনিক আজকাল বাংলা পত্রিকার সিনিয়র রিপোর্টার এস এম আওলাদ হোসেন গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। সাংবাদিক মাহমুদুর রহমান মঞ্জুর মৃত্যুতে লক্ষ্মীপুরের সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।
