ঢাকা
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৫:১৯
প্রকাশিত : মে ১৪, ২০২৬
আপডেট: মে ১৪, ২০২৬
প্রকাশিত : মে ১৪, ২০২৬

নতুন আহবায়ক কমিটির অনুমোদন দেয়ায় গাইবান্ধায় ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

আবু তাহের, স্টাফ রিপোর্টার :

প্রধানমন্ত্রী তারেক রহমান ও ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরকে অভিনন্দন জানিয়ে বৃহস্পতিবার(১৪মে) বিকেলে গাইবান্ধায় শুভেচ্ছা মিছিল বের করা হয়। গাইবান্ধা জেলা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটির উদ্যোগে শুভেচ্ছা মিছিলটি দলীয় কার্যালয় চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল পূর্ব আলোচনায় বক্তব্য দেন জেলা ছাত্রদলের আহ্বায়ক শহীদুজ্জামান সরকার শাহীন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন আলাল, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রিমন, সুজন পাটোয়ারি, খন্দকার রাকিবুল ইসলাম রাকিব ও আরশাদ আইয়ুব জাহিদ, সদস্য সচিব ওয়ালিদ শাকিল।

বক্তারা প্রধানমন্ত্রী তারেক রহমান ও ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরকে অভিনন্দন জানান। তারা বলেন, এই আহবায়ক কমিটি আগামী এক মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটির মাধ্যমে ছাত্রদলকে শক্তিশালী করার আশা প্রকাশ করেন।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram