ঢাকা
১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:৪২
প্রকাশিত : মে ১০, ২০২৬
আপডেট: মে ১০, ২০২৬
প্রকাশিত : মে ১০, ২০২৬

দেশ ও জাতির সেবায় জান ও মালের কুরবানীর পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে -মাওলানা আবদুল হালিম

আবু তাহের, গাইবান্ধা প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলার উদ্যোগে আজ রবিবার জেলা মজলিসে শূরা, কর্মপরিষদ, জেলা ইউনিট (পুরুষ ও মহিলা) এবং উপজেলা আমীর-সেক্রেটারি ও ছাত্র ইসলামি আন্দোলনের সাবেক জনশক্তি নিয়ে পৃথক পৃথক বৈঠক ও মতবিনিময় সভা স্থানীয় জেলা জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও গাইবান্ধা জেলা আমীর জনাব মো. আব্দুল করিম (এমপি) এর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুড়িগ্রাম জেলা আমীর অধ্যাপক আজিজুর রহমান সরকার। আরও উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার সাবেক আমীর ডা. আব্দুর রহিম সরকার, উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ (এমপি), জেলা নায়েবে আমীর অধ্যাপক মাজেদুর রহমান (এমপি), রাজনৈতিক সেক্রেটারি জনাব অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম (এমপি), জেলা সহকারী সেক্রেটারি জনাব সৈয়দ রোকনুজ্জামান ও মো. ফয়সাল কবির রানা, জেলা শিবিরের সাবেক জেলা সভাপতি জনাব ফেরদৌস সরকার রুম্মান, শিবিরের জেলা সভাপতি ইউসুফ আল কার্যাভী, শিবিরের জেলা সেক্রেটারি জনাব মো. ফাহিম মন্ডলসহ জামায়াত ও শিবিরের জেলা নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল হালিম বলেন-দেশের পরিবর্তীত প্রেক্ষাপটে জামায়াতের সকল পর্যায়ের জনশক্তিকে দেশ ও জাতির সেবায় জান ও মালের কুরবানীর পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। দেশপ্রেমে উজ্জীবিত হয়ে মানুষের সেবায় ভুমিকা পালন করতে হবে। আর্থিক কুরবানির মাধ্যমে সংগঠনকে মজবুত করতে হবে। সাধারন মানুষের কল্যানেও অর্থ ব্যয় করতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের প্রতি নানা শ্রেণি পেশার মানুষের সমর্থনকে ধরে রাখার জন্য সাংগঠনিক দায়িত্ব পালনে সময়, শ্রম ও অর্থের কুরবানী বৃদ্ধি করতে হবে।

প্রাক্তন জনশক্তির উদ্দেশ্যে মাওলানা আবদুল হালিম বলেন," ছাত্র জীবনের পরিশ্রম, অভিজ্ঞতা ও ত্যাগ-কুরবানীকে বৃহত্তর আন্দোলনের মজবুতি অর্জনে কাজে লাগাতে হবে। রুকনিয়াতের সর্বোচ্চ মানে এগিয়ে আসতে হবে। পরিবেশ-পরিস্থিতি সম্পর্কে সজাগ ও সচেতন হবে হবে। মনে রাখতে হবে আমাদের চুড়ান্ত লক্ষ্য আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন ও ন্যায়ভিত্তিক ইনসাফের বাংলাদেশ গড়ে তোলা।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram