ঢাকা
৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:৪৩
প্রকাশিত : মে ৮, ২০২৬
আপডেট: মে ৮, ২০২৬
প্রকাশিত : মে ৮, ২০২৬

মানিকগঞ্জে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উদযাপন

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ:

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় এক আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ বৈশাখ ১৪৩২) সন্ধ্যায় মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি হলরুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন বেগম রোকেয়া গণপাঠাগার ও হীরালাল সেন সাহিত্য ও সাংস্কৃতিক সংঘের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম।

প্রবন্ধের ওপর আলোচনা পর্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের সভাপতি অধ্যাপক আবুল ইসলাম সিকদার। আলোচনায় অংশগ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নাজমুল হাসান খান, অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলম বিশ্বাস।

অনুষ্ঠানে বিভিন্ন পর্বে সঞ্চালনা করেন সহকারী কমিশনার মো.মাসুদ আলী শাহরিয়ার ও জেলা কালচারাল অফিসার মোখলেসা হিলালী। আলোচনা সভার শুরুতে রবীন্দ্রজয়ন্তীর এবারের প্রতিপাদ্য 'শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ'-এর ওপর আলোকপাত করে বক্তারা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির মনন, সংস্কৃতি ও অস্তিত্বের সাথে মিশে আছেন। তাঁর সাহিত্য, দর্শন এবং সংগীত এখনো আমাদের মানবিক বোধ ও দেশপ্রেমকে জাগ্রত করে।আলোচনা শেষে শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে রবীন্দ্রনাথ ঠাকুরের গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করা হয়।অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় সাংস্কৃতিক কর্মী, কবি-সাহিত্যিক এবং সুধীজন উপস্থিত ছিলেন।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram