ঢাকা
৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:৫৪
প্রকাশিত : মে ৬, ২০২৬
আপডেট: মে ৬, ২০২৬
প্রকাশিত : মে ৬, ২০২৬

গাইবান্ধায় দুদকের গণশুনানি উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

আবু তাহের, স্টাফ রিপোর্টার :

গাইবান্ধায় দুর্নীতি দমন কমিশন (দুদক) এর গণশুনানি উপলক্ষে বুধবার সকালে জেলা প্রশাসকের মিলনায়তনে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

দুর্নীতি প্রতিরোধ কমিটি ও গাইবান্ধা জেলা প্রশাসনের সহযোগিতায় এবং দুর্নীতি দমন কমিশন সমন্বিত রংপুর জেলা কার্যালয় এই মতবিনিময় সভার আয়োজন করে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. মুশফিকুর রহমান, দুর্নীতি দমন কমিশন সমন্বিত রংপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ শাওন মিয়া, গাইবান্ধা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুস সালাম সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মতবিনিময় সভায় জানানো হয়, আগামী ১১মে গাইবান্ধা জেলা ইনডোর স্টেডিয়ামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত হবে।

এই গণশুনানিকে সফল করতে গাইবান্ধা জেলা শহরে ৩টি অস্থায়ী অভিযোগ বক্স বসানো হয়েছে। জনগণকে উদ্বুদ্ধ করতে লিফলেট বিতরণ ও মাইকিং করা হচ্ছে। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে দুর্ণীতিগ্রস্থ কর্মকর্তাদের আইনী ব্যবস্থা নেয়া হবে। এছাড়া গণশুনানিতে ভুক্তভোগীরা যাতে অভিযোগ নিয়ে আসতে পারে সেব্যাপারে সকলকে কাজ করতে হবে।

অপরদিকে গণমাধ্যমকর্মীদের পক্ষ থেকে, দুদকের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে জেলার সরকারি বিভিন্ন দপ্তরের নানা দুর্নীতির অভিযোগ মৌখিকভাবে অবহিত করা হয়।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram