ঢাকা
৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৫:২৬
প্রকাশিত : মে ৫, ২০২৬
আপডেট: মে ৫, ২০২৬
প্রকাশিত : মে ৫, ২০২৬

গোবিন্দগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত-৪ চালকের পা কেটে উদ্ধার

আবু তাহের, স্টাফ রিপোর্টার :

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরশহরের পান্তাপাড়া এলাকায় আজ মঙ্গলবার একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক—দুর্ঘটনায় তার দুটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা “গাইবান্ধা স্পেশাল” নামের একটি বাস দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় বাসচালক ভেতরে আটকা পড়লে ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘ চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করেন। গুরুতর অবস্থার কারণে তার পা কেটে বের করে আনা হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram