ঢাকা
৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:৪০
প্রকাশিত : মে ৪, ২০২৬
আপডেট: মে ৪, ২০২৬
প্রকাশিত : মে ৪, ২০২৬

গোবিন্দগঞ্জে মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

আবু তাহের, স্টাফ রিপোর্টার :

৪ মে সোমবার বিকালে গাইবান্ধার গোবিন্দগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। উপজেলার কামারদহ ইউপির মোহাব্ববপুর (তুলসিপাড়া) গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা তাদেরকে গাঁজাসহ আটক করে।

আটককৃত ব্যক্তি হাবিজার রহমানের ছেলে নুরুন্নবী (২৮) ও তার স্ত্রী আপেলা বেগম (২০)। গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা জানতে পারে যে, আপেলা বেগমের বাড়িতে বিক্রির জন্য গাঁজা মজুদ করা হয়েছে। সেই সংবাদের ভিত্তিতে তারা নুরুন্নবীর বাড়িতে নুরুন্নবী ও তার স্ত্রী আপেলা পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া করে তাদের আটক করা হয় এবং তাদের স্বীকারোক্তি অনুয়ায়ী শয়ন ঘরের খাটের নিচ থেকে কমপক্ষে এককেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।

গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক (ওসি) মোস্তফা জামান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় তিনি বাদি হয়ে গোবিন্দগঞ্জ থানায় আটককৃত দুইজনকে আসামি করে মামলা করেন।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram