ঢাকা
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:০৯
প্রকাশিত : মে ১, ২০২৬
আপডেট: মে ১, ২০২৬
প্রকাশিত : মে ১, ২০২৬

গাইবান্ধার গোবিন্দগঞ্জে চোরাই গাড়ি কেনাবেচার অভিযোগে যুবক গ্রেফতার

আবু তাহের স্টাফ রিপোর্টার :

গাইবান্ধার সাঘাটা উপজেলায় চোরাই গাড়ি কেনাবেচার অভিযোগে মোঃ রিয়াজ উদ্দিন মিঠু (৩৬) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আটককৃত রিয়াজ উদ্দিন মিঠু সাঘাটা উপজেলার কামালের পাড়া গ্রামের বাসিন্দা, মৃত সিরাজ শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি অবৈধভাবে চোরাইকৃত গাড়ি কেনাবেচার সঙ্গে জড়িত রয়েছেন বলে মিঠু নিজেই স্বীকারোক্তি দিয়েছেন। মিঠুর সাথে জড়িত থাকা অজ্ঞাত কয়েকজন কৌশলে পালিয়ে গেছে বলে জানা গেছে।

শুক্রবার (জুম্মার নামাজের পূর্বে )মহিমাগঞ্জ স্টেশন এলাকায় একটি গাড়ি কেনাবেচার সময় বিষয়টি সন্দেহজনক মনে হলে সচেতন জনতা তাকে আটক করে। পরে গোবিন্দগঞ্জ থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে চুরি ও ছিনতাই হওয়া যানবাহন ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত এবং বিষয়টি তিনি নিজেও স্বীকার করেছেন বলে তারা জানান।

তবে এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত পরবর্তী কোনো তথ্য জানা যায়নি।

প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram