

আবু তাহের, স্টাফ রিপোর্টার :
গাইবান্ধার গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট সড়কে সড়ক দুর্ঘটনায় দিপালী রানি কর্মকার (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার উপজেলার কামারপাড়া তরফ কামাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়,একটি কাভার্ড ভ্যান দিপালী রানি কর্মকারকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত দিপালী রানি কর্মকার উপজেলার সাপমারা ইউনিয়নের তরফ কামাল গ্রামের বিশ্বনাথ কর্মকারের স্ত্রী।
এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালক রিমন আলী (২৬) ও হেলপার জিম হোসেনকে (২৩) আটক করেছে স্থানীয়রা। দুর্ঘটনায় জড়িত কাভার্ড ভ্যানটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ন-১৩-৯৫৭০। স্থানীয়দের সহযোগিতায় গাড়িটি আটক করা হয়েছে। তবে দুর্ঘটনার পর সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
