

আবু তাহের, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাকসুদুর রহমান মাকসুদ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১ মে ২০২৬) ভোরে গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি টিম শহরের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই মীর কায়েশ জানান,তার বিরুদ্ধে বিএনপির পার্টি অফিস ভাঙচুর এবং গুমানীগঞ্জ ইউনিয়নের জরিপুর এলাকার আলোচিত বৃষ্টি খাতুনের বাড়িঘর ভাঙচুরের মামলায় অভিযোগ রয়েছে।
পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
