ঢাকা
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:০৮
প্রকাশিত : মে ১, ২০২৬
আপডেট: মে ১, ২০২৬
প্রকাশিত : মে ১, ২০২৬

বালাসীঘাট–বাহাদুরাবাদ দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে ফুলছড়িতে মানববন্ধন

আবু তাহের, ‎গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার বালাসীঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদ পর্যন্ত দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে ফুলছড়ি উপজেলায় বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার বালাসীঘাট এলাকায় সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‎মানববন্ধনে সভাপতিত্ব করেন বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান বিশ্বাস তোহা এবং সঞ্চালনা করেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবু সাঈদ।

এ সময় বক্তব্য দেন ফুলছড়ি উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল বাছেদ, বুড়াইল কলেজের অধ্যক্ষ ইব্রাহিম আকন্দ সেলিম, গাইবান্ধা জেলা চেম্বার অব কমার্সের সহ-সভাপতি তৌহিদুর রহমান মিলন, পরিচারক আলী কায়ছার বাবুল, গাইবান্ধা সালিমার সুপার মার্কেটের সাধারণ সম্পাদক বাপ্পা সাহা, জেলা জামায়াতে ইসলামীর সহ-সেক্রেটারি ফয়সাল কবির রানা, ফুলছড়ি উপজেলা জামায়াতের সাবেক আমীর আমজাদ হোসেন, সেক্রেটারি আনিছুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচএম সোলায়মান শহীদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র জাহিদ হাসান জীবন, কঞ্চিপাড়া ইউপি চেয়ারম্যান সোহেল রানা শালু, এরেন্ডাবাড়ী ইউপির প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমান, উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মুরাদ হোসেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উপজেলা সাধারণ সম্পাদক রানু সরকার, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া সবুজ, কঞ্চিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম বিদ্যুৎ, উড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবিব, উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক মিয়া, উপজেলা শ্রমিক দলের সভাপতি ইলিয়াস হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

‎‎বক্তারা বলেন, বালাসীঘাট থেকে বাহাদুরাবাদ পর্যন্ত একটি সেতু নির্মিত হলে উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে এবং যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন ঘটবে। এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে বলেও তারা আশা প্রকাশ করেন। ‎ ‎মানববন্ধনে বক্তারা দ্রুত সময়ের মধ্যে সেতু নির্মাণের বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram