

আবু তাহের, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ তিনটি চোরাই মোটর সাইকেল উদ্ধার ও দুই চোরকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে চন্ডিপুর ইউনিয়নের সীচা পাঁচপীর এলাকায় অভিযান চালিয়ে তিনটি মোটর সাইকেল উদ্ধার করে। উদ্ধারকৃত মোটর সাইকেলের মধ্যে ১টি বাজাজ ডিসকভার, ১টি Apachy RTR ও বাজাজ প্লাটিনা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।
এব্যাপারে সুন্দরগঞ্জ কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুই চোর ও তিনটি চোরা মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।
