ঢাকা
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৫:৫৫
প্রকাশিত : এপ্রিল ২৯, ২০২৬
আপডেট: এপ্রিল ২৯, ২০২৬
প্রকাশিত : এপ্রিল ২৯, ২০২৬

‎উপজেলা পরিষদ নির্বাচন : হাজার কোটি টাকা গচ্ছা

ম.ম.রবি ডাকুয়াঃ

উপজেলা পরিষদ বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থার একটি অগুরুত্বপূর্ণ স্থানীয় সরকার স্তর, যা জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হলেও একজন চেয়ারম্যান, দুইজন ভাইস-চেয়ারম্যান (একজন নারী) নিয়ে গঠিত। বর্তমানে দেশে মোট ৪৯৫টি উপজেলা পরিষদ রয়েছে, যা গ্রামীণ এলাকার উন্নয়ন ও প্রশাসনিক কাজে মন্থরগতি  করে। প্রতি উপজেলায় একজন নির্বাহী কর্মকর্তার দ্বারা সকল কর্ম পরিচালিত হলেও উপজেলা পরিষদ কার্যকরে সকল কাজকে আরো কঠিন ও ব্যয়বহুল ও দীর্ঘসূত্রী করে তোলে।দেশের সরকারকে এ খাতে একটা বড় অংকের টাকা গচ্চা দিতে হয়।

‎বাংলাদেশে উপজেলা পরিষদগুলোর ব্যয় মূলত রাজস্ব তহবিল এবং উন্নয়ন তহবিল—এই দুই ভাগে বিভক্ত। সারা দেশের উপজেলাগুলোর ব্যয়ের নির্দিষ্ট কোনো একক বার্ষিক অংক জানা না গেলেও, সরকার স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতের মাধ্যমে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা ব্যয় করা হয়।

‎উপজেলা চেয়ারম্যানদের মাসিক সম্মানী ৪০,০০০ টাকা এবং ভাইস চেয়ারম্যানদের ২৭,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়াও উপজেলা চেয়ারম্যানের জন্যে আলাদা একটি গাড়ি ও গাড়ীর ড্রাইভার এ যেন স্বল্পউন্নত দেশে বাড়তি ব্যয় ও জনসাধারণের কষ্টের রাজস্বের অপব্যবহার।

‎দেশের ৬২ জেলার ৩২২টি উপজেলা রয়েছে।উপজেলা পরিষদ কার্যকর হলে সরকারকে গুনতে হয় বড় অংকের টাকা যা দেশের জনগণের করের টাকার আর একটি অপব্যবহার।

‎উপজেলা নির্বাচন কার্যক্রম পরিচালনায় সরকারকে শত শত কোটি টাকা ব্যয় করতে হয়।

‎২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচন কমিশন (ইসি) সরকারের কাছে প্রায় ১,৭০০ কোটি টাকার বিশাল বাজেট চেয়েছে । ভোটার উপস্থিতি হ্রাস পেলেও নির্বাচন পরিচালনা, নিরাপত্তা এবং ইভিএম ব্যবহারের জন্য এই ব্যয় গতবারের চেয়ে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে। প্রার্থীদের নির্বাচনী ব্যয় ও জামানতের অংকও বৃদ্ধি করা হতে পারে।

‎অর্থনীতিবিদদের মতে, ভোটার উপস্থিতি কমে যাওয়া সত্ত্বেও এই উচ্চ ব্যয় অর্থনৈতিক অপচয় ছাড়া কিছুই নয়।

‎উপজেলা পরিষদে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের মুলত জনগনের সঙ্গে সস্পর্কিত প্রশাসনিক বা উন্নয়নমুখী কোন কাজে না আসলেও কেন এই উপজেলা পরিষদ নির্বাচন ও জনপ্রতিনিধি তৈরীর প্রযোজনীয়তা তা জনগনের কাছে আজও অজানাই রয়ে গেছে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram