

আবু তাহের, গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধা পৌর শহরের এলাকায় ২২হাজার ৫শ জাল টাকার নোটসহ শামীম নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার(২৮ এপ্রিল) বিকেলে জেলা শহরের হকাস মার্কেটের কাঠপট্টি এলাকায় থেকে জাল টাকার নোটসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শামীম নামের ব্যক্তি সে বগুড়ার আদমদিঘী উপজেলার ছাতনি গ্রামের মৃত হাবিবুর রহমান হাবিবের ছেলে বলে জানা গেছে । স্থানীয়রা জানান, গাইবান্ধা জেলা শহরের হকার্স মার্কেটের কাঠপট্টি নামক স্থানে একটি ঔষধের দোকানে শামীম নামের এক ব্যক্তির কাছে থেকে ২২হাজার ৫শত জাল টাকার নোটসহ স্থানীয় জনতা উদ্ধার করে আটককৃত যুবককে গাইবান্ধা সদর থানার পুলিশের হাতে সোপর্দ করে।
এসময় তার কাছে থেকে এক হাজার টাকা ১৯ টি নোট ও ৫শত টাকার ৭টি নোট মোট ২২ হাজার ৫রশত টাকা জাল টাকার নোট উদ্ধার করা হয়।
