ঢাকা
২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:২১
প্রকাশিত : এপ্রিল ২৮, ২০২৬
আপডেট: এপ্রিল ২৮, ২০২৬
প্রকাশিত : এপ্রিল ২৮, ২০২৬

গোবিন্দগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ

আবু তাহের, গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় স্কুলে যাওয়ার সময় ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করে অজ্ঞান অবস্থায় রাস্তার পাশে ফেলে রাখার অভিযোগ উঠেছে অজ্ঞাত দুই যুবকের বিরুদ্ধে। সোমবার রাতে গুরুতর অসুস্থ অবস্থায় ওই শিশুটিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মেয়েটির বাবা-মা ও স্বজনরা জানান, ওই ছাত্রী সোমবার তালতলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে যাওয়ার সময় প্রায় সকাল ১০টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে উপজেলার তালুক কানুপুর ইউনিয়নের সামসপাড়া এলাকার দুই যুবক তাকে জোরপূর্বক একটি অটোরিকশায় তুলে নেয়।

এরপর পাশের ফুটানী বাজার এলাকার অজ্ঞাত স্থানে নিয়ে চেতনানাশক ওষুধ খাইয়ে ধর্ষণ করে। পরে বিকেলে স্থানীয় ‘ইক্ষু সেন্টারের’ পাশে শিশুটিকে অচেতন অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় তারা। বিকেলে শিশুটিকে সড়কের পাশে পড়ে থাকতে দেখে তার পরিবারকে খবর দেন পথচারীরা।

খবর পেয়ে বাবা-মা মেয়েটিকে উদ্ধার করে সন্ধ্যায় গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে দায়িত্বরত মেডিকেল অফিসার (এমও) ডা. ফাহাদ আল আসাদ জানান, সন্ধ্যা ৬ টার দিকে মেয়েটিকে এখানে নিয়ে আসা হয়। সার্বিক পরিস্থিতি বিবেচনায় শিশুটিকে পরীক্ষা-নিরীক্ষাসহ উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, বিষয়টি জানার পর গুরুত্বসহ খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করা হবে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram