

মোঃ সৌমিক আহমেদ খান, ময়মনসিংহ প্রতিনিধি:
পারিবারিক সূত্রে জানা গেছ, নিখোঁজ লিছান, পিতা তাহাজ্জল হোসেন, গ্রামের বাড়ি গফরগাঁও উপজেলার রাওনা ইউনিয়নের, দিঘা গ্রামের। নিখোঁজ লিছান দিঘা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। (৩) তিন ভাইবোনের মধ্যে সে সবার ছোট। তার বাবা সৌদি প্রবাসী।
গত ২১ এপ্রিল সকালে প্রতিদিনের মতো স্কুলে যাওয়ার উদ্দেশ্য বাড়ি থেকে বের হয় লিছান, কিন্তু এরপর থেকে আজ পর্যন্ত,অর্থাৎ সাতদিন পেরিয়ে গেলেও সে আর এখনো বাড়িতে ফিরে আসিনি। পরিবারের সদস্যরা জানান, স্কুলে, ও পরিচিত আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজ নিয়েও তার কোনো প্রকার সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় পরিবারে ও এলাকায় চরম উৎকন্ঠা পরিস্থিতি বিরাজ করছে। ইতিমধ্যে লিছানের পরিবার গফরগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ""( পরিবারের পক্ষ থেকে ):- আমরা খুব চিন্তায় আছি, আমাদের ছেলেকে কেউ যদি কোথাও দেখে থাকেন,দয়া করে আমাদের জানান।"" লিছান স্বেচ্ছায় কোথাও চলে গেছে, নাকি কোনো অপহরণের শিকার হয়েছে - এ বিষয়ে এখনো নিশ্চিত কিছু বলতে পারছেনা পরিবার বা আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে, কেউ যদি নিখোঁজ লিছানের সন্ধান পেলে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।
