

আবু তাহের, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের মানিকগঞ্জ গাছাবাড়ী গ্রামে গলায় ফাঁস দিয়ে আবু হানিফ (২৭) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। মৃত আবু হানিফ মানিকগঞ্জ গাছাবাড়ী গ্রামের বাসিন্দা মোঃ আব্দুস ছালামের ছেলে বলে হানা গেছে ।
জানা যায়, সোমবার (২৭ এপ্রিল ২০২৬) ভোরবেলায় নিজ বাড়িতে আতাফলের গাছের ডালে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখতে পাওয়া যায়। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন ও থানা পুলিশকে অবগত করে।
পরে সাঘাটা থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল কার্যক্রম শুরু করেন। এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, মৃত আবু হানিফ দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। সুরতহাল প্রস্তুতের সময় উপস্থিত ছিলেন সাঘাটা থানার এসআই আল আমিন, এসআই রফিকুল ইসলাম রফিকসহ থানার অন্যান্য সদস্যবৃন্দ, স্থানীয় চেয়ারম্যান লিয়াকত আলী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । মৃত আবু হানিফের স্ত্রী ও ছয় বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে বলে জানা গেছে।
