ঢাকা
২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:০৫
প্রকাশিত : এপ্রিল ২৬, ২০২৬
আপডেট: এপ্রিল ২৬, ২০২৬
প্রকাশিত : এপ্রিল ২৬, ২০২৬

গাইবান্ধায় বজ্রপাতে পাঁচজনের মৃত্যু

আবু তাহের, গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার ফুলছড়ি, সুন্দরগঞ্জ ও সাঘাটা উপজেলায় বজ্রপাতে পাঁচজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার বিকেলে গুড়ি গুড়ি বৃষ্টির সময় হঠাৎ বজ্রপাতে সুন্দরগঞ্জের ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে বজ্রপাতে তিনজন ও ফুলছড়ি সদর উপজেলার ফুলছড়ি ইউনিয়নের জামিরা চরে এক যুবকের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় আরও একজন আহত এবং একটি গরু ও ঘোড়া মারা গেছে। নিহতরা হলেন- সুন্দরগঞ্জের দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সুজা চৌধুরীর ছেলে ফুয়াদ চৌধুরী (১৪), ছোটন মিয়ার ছেলে রাফি মিয়া (১৫) ও নবীর হোসেনের ছেলে মিজান হোসেন (২০)। এ ঘটনায় আহত শামীম (১৮) একই গ্রামের আব্দুল হাই মিয়ার ছেলে। এছাড়া ফুলছড়ি সদর উপজেলার ফুলছড়ি ইউনিয়নের জামিরা চরের শুক্কুর আলীর ছেলে মানিক হোসেন (২২)।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেল চারটার দিকে হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় ওই দুই তরুণ ও শিশু বাড়ির পাশের রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ তাদের ওপর সরাসরি বজ্রপাত হলে ঘটনাস্থলেই তারা মারা যায়। অপরদিকে ফুলছড়ি সদর উপজেলার ফুলছড়ি ইউনিয়নের জামিরা চরে বজ্রপাতে মানিক হোসেন ও তার ঘোড়া মারা যায়।

গাইবান্ধা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আসিফুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এলাকাবাসী আরও জানান, একই সময়ে পাশে থাকা একটি গরু ও ঘোড়া মারা যায়। বজ্রপাতে আহত শামীমকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে একই সময়ে গাইবান্ধার সাঘাটা উপজেলায় বজ্রপাতে নম্বার আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি বোনারপাড়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মৃত কছির উদ্দিন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৬ এপ্রিল) বিকেল আনুমানিক ৩টার দিকে বৃষ্টির সময় বাড়ির পাশেই ছাগল দেখতে গেলে হঠাৎ বজ্রপাতের শিকার হন নাম্বার আলী। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর অসুস্থ হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বোনারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসিরুল আলম স্বপন বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram