ঢাকা
২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:৩৪
প্রকাশিত : এপ্রিল ২৫, ২০২৬
আপডেট: এপ্রিল ২৫, ২০২৬
প্রকাশিত : এপ্রিল ২৫, ২০২৬

মানিকগঞ্জে ‘কৌশলগত তহবিল সংগ্রহ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা’ শীর্ষক সভা অনুষ্ঠিত

মো.নজরুল ইসলাম,মানিকগঞ্জ:

মানিকগঞ্জ শহরের বাদশা ভবনে আজ সপ্তাহের শেষ শনিবার ২৫ এপ্রিল ২০২৬ সকাল থেকে দুপুর পর্যন্ত ‘কৌশলগত তহবিল সংগ্রহ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা’ বিষয়ক এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সংগঠকদের মাদার সংগঠন গ্রীণ মাইন্ড ইয়ূথ ফোরাম ও সহযোগী সংগঠন বেগম রোকোয়া গণপাঠাগার,হীরালাল সেন সাহিত্য ও সাংস্কৃতিক সংঘ,রুরাল সায়েন্স ফোরাম ও শতকথা প্রকাশনীর মতো প্রতিষ্ঠানের বর্তমান কার্যক্রম পর্যালোচনা এবং ভবিষ্যৎ লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় অর্থায়ন ও কর্মপন্থা নির্ধারণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় গ্রীণ মাইন্ড ইয়ূথ ফোরামের সাধারন সম্পাদক ঋতু রবি দাস এর সভাপতিত্ত্বে ও উন্নয়ন কর্মী মো.আব্দুস সালামের সঞ্চালনায় কর্মপন্থা তুলে ধরেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো.নজরুল ইসলাম। আলোচনায় অংশগ্রহন করেন সংগঠনের উপদেষ্ট মন্ডলীর সদস্য ও সমাজকর্মী মো.চান মিয়া, গ্রীণ মাইন্ড ইয়ূথ ফোরামের সহসভাপতি প্রদীপ দাস, সেচ্ছাসেবক সৌরভ আহমেদ সোহাগ, মো.সজিব মিয়া,লতিফা আক্তার পুতুল,জেসিকা শেখ জেবা,দেবনাথ সরকার প্রমুখ।

বক্তারা বলেন, যেকোনো উন্নয়নমূলক বা সামাজিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে সুপরিকল্পিত তহবিল সংগ্রহ অত্যন্ত জরুরি। পরিবর্তিত পরিস্থিতির সাথে তাল মিলিয়ে আধুনিক ও কার্যকর উপায়ে তহবিল সংগ্রহের কৌশল প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন তারা। এছাড়া আগামী বছরের জন্য একটি সময়োপযোগী ও বাস্তবায়নযোগ্য কর্মপরিকল্পনা সভায় উপস্থাপন ও অনুমোদন করা হয়।

বক্তব্যে আরো বলা হয়, “আমাদের লক্ষ্য কেবল তহবিল সংগ্রহ নয়, বরং সেই তহবিলের সঠিক ব্যবহারের মাধ্যমে সমাজের টেকসই উন্নয়ন নিশ্চিত করা। আজকের এই কর্মপরিকল্পনা আমাদের সামনের দিনগুলোতে আরও সুসংগঠিতভাবে কাজ করতে সহায়তা করবে।” সভায় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, নীতিনির্ধারক এবং সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা দলগত আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় বিভিন্ন উদ্ভাবনী প্রস্তাব তুলে ধরেন। উল্লেখযোগ্য সিদ্ধান্ত ও প্রস্তাবনার মধ্যে সেচ্ছাসেবক সৌরভ মাহমুদ সোহাগকে গ্রীণ মাইন্ড ইয়ূথ ফোরাম কার্যক্রম পরিচালনা টিমের আহবায়ক ও লতিফা আক্তার পুতুলকে সদস্য সচিব করে ৭ সদস্যের কমিটি গঠন করায়।

এছাড়া আগামী জুন মাস ধরে বৃক্ষরোপণ সপ্তাহ,পরিচ্ছন্নতা ও মাদক বিরোধী ক্যম্পেইনসহ নবায়নযোগ্য জ্বালানি নিয়ে প্রচারণার কাজ এগিয়ে নেয়া। যেমন-সচেতনতামূলক ক্যাম্পেইন: সৌরশক্তি বা বায়ুশক্তির সুবিধা নিয়ে সাধারণ মানুষের জন্য ছোট ছোট ইনফোগ্রাফিক বা লিফলেট তৈরি করা। ইয়ুথ এনগেজমেন্ট: স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব নিয়ে কুইজ বা বিতর্ক প্রতিযোগিতার আয়োজন। তেলের পাম্পগুলোতে বাইক ও গাড়ি চালকদের জ্বালানির অপচয় ও অবৈধ মজুদ বন্ধে সচেতন করা। ডিজিটাল প্রচারণা: সোশ্যাল মিডিয়ায় ছোট ভিডিও বা পোস্টের মাধ্যমে গ্রিন এনার্জি কেন জরুরি তা তুলে ধরা। সংগঠনের প্রোফাইল শক্তিশালী করতে ফেইসবুক পেজকে আরও গতিশীল করা। সভা শেষে একটি সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram