ঢাকা
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৫৯
প্রকাশিত : এপ্রিল ২২, ২০২৬
আপডেট: এপ্রিল ২২, ২০২৬
প্রকাশিত : এপ্রিল ২২, ২০২৬

সাঘাটায় ৬০০ ইয়াবাসহ ফরিদা নামের এক নারী আটক

আবু তাহের, স্টাফ রিপোর্টার :

গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের ভগবানপুর গ্রামে অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার (২২ এপ্রিল মাদক বিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযানে ফরিদা বেগম (৪০) নামের এক নারীকে আটক করা হয়েছে। তবে তার স্বামী মো.ছাইদার রহমান (৬০) পলাতক রয়েছেন।

উদ্ধারকৃত ইয়াবা ৬০০ টি যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮০ হাজার টাকা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক মোঃ এনামুলহক বাদী হয়ে সাঘাটা থানায় দায়েরকৃত এজাহারে জানা যায়, অভিযানকারী দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদার নিজ বাড়ির শয়নকক্ষের শোকেস থেকে ইয়াবাগুলো জব্দ করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় সাঘাটা থানায় মামলা দায়ের করা হয়েছে। যার নং ২৩ তারিখ ২২ এপ্রিল ২০২৬ ইং।

প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram