ঢাকা
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:২৫
প্রকাশিত : এপ্রিল ২২, ২০২৬
আপডেট: এপ্রিল ২২, ২০২৬
প্রকাশিত : এপ্রিল ২২, ২০২৬

​মানিকগঞ্জে বিশ্ব ধরিত্রী দিবস ও কৃষি প্রাণবৈচিত্র্য মেলা অনুষ্ঠিত

মো. নজরুল ইসলাম মানিকগঞ্জ:

পরিবেশ রক্ষায় টেকসই কৃষির ওপর গুরুত্বারোপ মো. নজরুল ইসলাম,মানিকগঞ্জ। ২২​এপ্রিল ২০২৬ ​‘ধরিত্রী রক্ষা ও প্রাণবৈচিত্র্য সংরক্ষণে ঐক্যবদ্ধ হই’—এই স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পদ্মার পাড়ে বারাহিরচর গ্রামে রাজ্জাক মোল্লার বাড়িতে আজ উদযাপিত হলো বিশ্ব ধরিত্রী দিবস ও কৃষি প্রাণবৈচিত্র্য মেলা।

স্থানীয় কৃষকদের উদ্যোগে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক ও গ্রিন কোয়ালিশন যৌথ সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে চরাঞ্চলের বিলুপ্তপ্রায় দেশীয় ফসলের জাত প্রদর্শন এবং পরিবেশ রক্ষার শপথ নেওয়া হয়। আলোচনাসভায় জেলা গ্রিন কোয়ালিশন সদস্য নারীনেত্রী লিমা আক্তারের সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার তৌহিদুজ্জামান খান,কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ সোহেল,জহিরুল ইসলাম শুভ,সাংস্কৃতিক ব্যক্তিত্ত্ব ও পদ্মা পারের সক্রেটিস কমরেড হরিপদ সূত্রধর, উদ্ভিদ সংরক্ষন অফিসার আব্দুল আলিম, শতবাড়ি কৃষক ইমান আলী,বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়, বারসিক কর্মকর্তা মো নজরুল ইসলাম, মুক্তার হোসেন, সত্ত রঞ্জন সাহা,উদ্যোক্তা শহিদুল ইসলাম প্রমুখ। ​মেলার বিশেষ আকর্ষণ ছিল চরাঞ্চলের বৈচিত্র্যময় কৃষি পণ্যের প্রদর্শনী।

প্রদর্শনীতে স্থান পায়:প্রাকৃতিক উপায়ে জৈব চাষ করা টাটকা সবজি। চরাঞ্চলে জন্মানো বিভিন্ন ঔষধি উদ্ভিদের সমাহার। স্থানীয় কৃষাণীদের তৈরি পাটের ও মাটির তৈজসপত্র। ​অনুষ্ঠানের শুরুতে ধরিত্রী দিবসের তাৎপর্য তুলে ধরে একটি মানববন্ধন করা হয়। আলোচনা সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের প্রভাবে চরাঞ্চলের কৃষি ও মানুষের জীবনযাত্রার চ্যালেঞ্জগুলো তুলে ধরেন।

​বক্তারা বলেন, "পদ্মাপাড়ের এই মাটি আমাদের প্রাণ। রাসায়নিক সারের অতিরিক্ত ব্যবহার ও জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের প্রাণবৈচিত্র্য আজ হুমকির মুখে। ধরিত্রী রক্ষায় আমাদের আবার সেই সনাতন ও পরিবেশবান্ধব কৃষি পদ্ধতিতে ফিরে যেতে হবে।" কৃষকদের মাঝে বিনামূল্যে দেশীয় বীজ বিনিময় করা হয়। ​সবশেষে, উপস্থিত সকলে মিলে প্লাস্টিক বর্জন এবং পদ্মা পাড়ের পরিবেশ পরিষ্কার রাখার অঙ্গীকার ব্যক্ত করে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। মেলায় হরিরামপুরের বিভিন্ন গ্রামের শত শত কৃষক, কৃষি কর্মকর্তা, পরিবেশবাদী কর্মী এবং সাধারণ দর্শনার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram