

মো. নজরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের হরিরামপুরে উপজেলা মৎস্য দপ্তর কর্তৃক অভিযান পরিচালনা করে চায়না দুয়ারি জাল আগুনে পুড়ে ধ্বংস করা হয়েছে।
২২ শে এপ্রিল বুধবার সকাল ৮ টায় উপজেলার কান্ঠাপাড়া বাজারে চায়না দুয়ারি জাল আটক করা হয়। উক্ত অভিযান পরিচালনা করেন উপজোলা মৎস্য অফিসার মোঃ নূরুল ইকরাম। উল্লেখ্য,আটককৃত চায়না দুয়ারি জাল-৪৮ পিস ও সুতা- ৫ রিম এবংযাহার বাজার মূল্য ১৫০০০০/- টাকা। পরবর্তীতে আটককৃত জাল আগুনে পুড়ে ধ্বংস করা হয়।
এ বিষয়ে উপজেলা মৎস্য অফিসার মোঃ নূরুল ইকরাম মুঠোফোনে জানান,খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে আমরা যাওয়ার আগেই কিছু অসাধু চক্র চায়না দুয়ারি জাল রেখে পালিয়ে যায়। তিনি আরো বলেন,আমাদের অভিযান চলমান থাকবে।
