ঢাকা
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:১৮
প্রকাশিত : এপ্রিল ২২, ২০২৬
আপডেট: এপ্রিল ২২, ২০২৬
প্রকাশিত : এপ্রিল ২২, ২০২৬

গাইবান্ধায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

আবু তাহের, স্টাফ রিপোর্টার :

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ও গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বুধবার জেলা স্টেডিয়ামে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে।

টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।

প্রথম দিনের খেলায় গাইবান্ধা বিয়াম ল্যাবরেটরী স্কুল অ্যান্ড কলেজ দল ও ইসলামিয়া উচ্চ বিদ্যালয় দল অংশ নেয়। দ্বিতীয় দিনের খেলায় আমান উল্লাহ উচ্চ বিদ্যালয় দল ও মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয় দল অংশ নেবে। এই ক্রিকেট টুর্নামেন্টে জেলার মোট চারটি দল অংশ গ্রহণ করে।
টুর্নামেন্টের প্রচার প্রচারণা উপলক্ষে শেষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা ক্রীড়া অফিসার মো. আলমগীর হোসেনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মো. শহিদুজ্জামান শহীদ, সাংবাদিক, আম্পেয়ার, কোচসহ খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, সারাদেশে ১২ থেকে ১৪ বছরের ছাত্রছাত্রীরা ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আট ও সাঁতারসহ মোট আটটি খেলায় অংশ গ্রহণ করতে পারবেন। এজন্য জেলা ও উপজেলা পর্যায়ের ছাত্রছাত্রীরা অনলাইনে ২৭ এপ্রিল পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবেন।

প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram