ঢাকা
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:১২
প্রকাশিত : এপ্রিল ২০, ২০২৬
আপডেট: এপ্রিল ২০, ২০২৬
প্রকাশিত : এপ্রিল ২০, ২০২৬

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় ব্যবসায়ী নিহত

আবু তাহের, স্টাফ রিপোর্টার: গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের বেড়াডাঙ্গা এলাকার গাইবান্ধা-লক্ষ্মীপুর পুর সড়কে রোববার রাতে একটি ট্রাকের ধাক্কায় সাগর মিয়া (২৬) নামে এক ভাংরি ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত সাগর মিয়া সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের নিউ ব্রিজ রোডের মান্না মিয়ার ছেলে। তিনি পেশায় একজন ভাংরি ব্যবসায়ী ছিলেন।

স্থানীয়রা জানায়, রোববার রাত সাড়ে ৯টার দিকে সাগর মিয়া ভ্যানে চড়ে লক্ষ্মীপুর যাওয়ার সময় বেড়াডাঙ্গা এলাকায় পৌঁছিলে পেছন থেকে একটি দ্রতগামী ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এব্যাপারে গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পলাতক রয়েছে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram