ঢাকা
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:২৪
প্রকাশিত : এপ্রিল ১৯, ২০২৬
আপডেট: এপ্রিল ১৯, ২০২৬
প্রকাশিত : এপ্রিল ১৯, ২০২৬

মোংলা বন্দরে ভিড়ল কয়লাবাহী জাহাজ, রামপাল বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ শুরু

ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট:

‎ইন্দোনেশিয়া থেকে ২৯ হাজার ৭৭৩ মেট্রিক টন কয়লা নিয়ে মার্শাল পতাকাবাহী জাহাজ এমভি জিআর ইস্তাম্বুল মোংলা বন্দরে এসে পৌঁছেছে। এ কয়লা রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখতে ব্যবহার করা হবে। ‎ ‎শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে জাহাজটি বন্দরের আলফা-১২ জেটিতে নোঙর করে।

বিকেল থেকেই কয়লা খালাসের কাজ শুরু হয়েছে। খালাস করা কয়লা লাইটারেজ জাহাজে করে ‘মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট’-এর রামপাল বিদ্যুৎকেন্দ্রে পাঠানো হচ্ছে। ‎ ‎বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল) সূত্র জানায়, কয়লাভিত্তিক এই বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট সচল রাখতে প্রতিদিন প্রায় ৫ হাজার মেট্রিক টন কয়লার প্রয়োজন হয়।

দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালাতে দৈনিক প্রায় ১০ হাজার মেট্রিক টন কয়লা দরকার, যার মাধ্যমে উৎপাদন হয় ১ হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ। ‎ ‎বিআইএফপিসিএলের উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম বলেন, ‘বর্তমানে আমাদের বিদ্যুৎ উৎপাদনে কয়লার কোনো ঘাটতি নেই। সরবরাহ স্বাভাবিক রয়েছে।’ ‎

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram