ঢাকা
১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৫:১৯
প্রকাশিত : এপ্রিল ১১, ২০২৬
আপডেট: এপ্রিল ১১, ২০২৬
প্রকাশিত : এপ্রিল ১১, ২০২৬

গাইবান্ধায় যমুনা নদীভাঙন রোধ প্রকল্পের পিসিং ভেঙ্গে দালান ঘর নির্মাণের অভিযোগ

আবু তাহের, স্টাফ রিপোর্টার:

গাইবান্ধার সাঘাটা উপজেলায় ঘুড়িদহ ইউনিয়নের চিনিরপটল এলাকায় পানি উন্নয়ন বোর্ডের নদীভাঙন রোধে ব্যবহৃত সরকারি ব্লক পিচিং ভেঙ্গে সরকারি ব্লক দিয়ে দালান ঘর নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি উপজেলার ৬নং ঘুড়িদহ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চিনিরপটল গ্রামে ঘটেছে বলে জানা গেছে।

পিচিং ভেঙ্গে দালান ঘর নির্মাণ ঘটনায় ভবিষ্যতে স্রোতের তোড়ে নদীর পাড় ভেঙে যাবার আশঙ্কা করছে অনেকেই। বিষয়টি জরুরি ভাবে প্রতিরোধ করাসহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সচেতন মহল। স্থানীয় সূত্রে জানা যায়, নদীভাঙন প্রতিরোধে ব্যবহারের জন্য বরাদ্দকৃত পিচিং সরিয়ে নদীর পাড়ে সরকারি ব্লক অবৈধভাবে ব্যবহার করে বসবাসের পাকা স্থাপনা নির্মাণ করা হচ্ছে। এতে করে একদিকে যেমন সরকারি সম্পদের অপচয় হচ্ছে, অন্যদিকে নদীর পাড় দিয়ে এলাকার মানুষের চলাচল ব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, চিনিরপটল গ্রামের ছামিতন (৭০), স্বামী আব্দুল করিম (৭৩), পিতা মৃত কছিম উদ্দিন বেপারী, যাদের নামে ৬ শতাংশ জমির রেকর্ড রয়েছে—তারা সরকারি ব্লক ব্যবহার করে দালান নির্মাণে জড়িত। এছাড়াও একই গ্রামের মৃত তছলিম বেপারীর ছেলে আব্দুল মোমিন (৪৫) ও মোঃ মোফিজুল (৪০)-এর বিরুদ্ধেও একই অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দারা জানান, সরকারি প্রকল্পের ব্লক সরিয়ে এনে ব্যক্তিগত কাজে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসী আশা করছেন, প্রশাসন দ্রুত ঘটনাটি খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে এবং সরকারি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করবে। সরকারি উন্নয়ন প্রকল্পের সম্পদ অপব্যবহারের এমন অভিযোগ জনমনে ক্ষোভের সৃষ্টি করেছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সচেতন মহল।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram