ঢাকা
৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৪২
প্রকাশিত : এপ্রিল ৯, ২০২৬
আপডেট: এপ্রিল ৯, ২০২৬
প্রকাশিত : এপ্রিল ৯, ২০২৬

পাম্পের লাইনে দাঁড়ানো নিয়ে ছুরিকাঘাত : আহত ৩

আবু তাহের, স্টাফ রিপোর্টার :

গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলার মেসার্স পলাশবাড়ী ফিলিং স্টেশনে লাইনে বৃহস্পতিবার দুপুরে জ্বালানি তেল নিতে গিয়ে দাঁড়ানো নিয়ে কাটাকাটির জের ধরে ছুরিকাঘাতে তিন যুবক আহত হয়েছেন।

আহতরা হলেন- কাওসার আলী (২৫), জাহিদ হাসান (২৩) ও সিহাব মিয়া (২২)। এ ঘটনায় অভিযুক্ত রেজওয়ানকে (২৭) ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল থেকে মেসার্স পলাশবাড়ী ফিলিং স্টেশনটিতে শৃঙ্খলার সঙ্গে পেট্রোল নিচ্ছিলেন বাইকাররা। দুপুর পৌনে ১২টার দিকে লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে রেজওয়ানের সঙ্গে কথা কাটাকাটি হয় কয়েকজন যুবকের। এক পর্যায়ে রেজওয়ান ছুরি বের করে আঘাত করলে কাওসার, জাহিদ ও সিহাব আহত হয়। পরে স্থানীয়রা তাদের পলাশবাড়ী হাসপাতালে ভর্তি করেন। এর মধ্যে সিহাবের অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেলে পাঠানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদ বলেন, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram