ঢাকা
১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:৫৬
প্রকাশিত : এপ্রিল ৮, ২০২৬
আপডেট: এপ্রিল ৮, ২০২৬
প্রকাশিত : এপ্রিল ৮, ২০২৬

সুন্দরগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টা’ শাস্তির দাবিতে মানববন্ধন

আবু তাহের, স্টাফ রিপোর্টার:

গাইবান্ধার সুন্দরগঞ্জে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অপরাধে ছাত্তার পাটোয়ারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার( ৮ এপ্রিল ) উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের রামদেব এলাকায় সুন্দরগঞ্জ-রংপুর আঞ্চলিক মহাসড়কে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

ছাত্তার পাটোয়ারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধনে অংশগ্রহণ করে রামদেব সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামদেব উচ্চ বিদ্যালয় ও রহমানপুর এবিডি এইচ দাখিল মাদ্রাসার শতশত শিক্ষার্থীসহ এলাকাবাসী।

মানববন্ধনে বক্তব্য রাখেন, রামদেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ রহিমা বেগম, শিক্ষার্থী মেহেরিমা আক্তার, সাগরিকা আক্তার, সৈকত আহমেদ, জামাত নেতা মিলন মিয়া, এলাকাবাসী নাজমুল হোসেন, মেহেদী হাসান, শাহাদাত হোসেন প্রমুখ। এ সময় বক্তারা বলেন, শিশু শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা ধর্ষণকারী ছাত্তার পাটোয়ারীর মত বিকৃত মানষিকতার মানুষ এই সমাজে থাকার অযোগ্য। এরা সমাজের কীট। তাই অভিযুক্ত ছাত্তার পাটোয়ারীর সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা।

উল্লেখ্য, ৬ এপ্রিল সোমবার বিকেলে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের রামদেব মিয়াজী পাড়া গ্ৰামে বাড়ির পাশে ৩-৪ জন শিশু খেলছিল। এ সময় ছাত্তার পাটোয়ারী ৬ বছরের এক শিশুকে ৫০০ টাকার প্রলোভন দেখিয়ে ডেকে নেয়। পরে পাশের একটি ভুট্টা ক্ষেতে নিয়ে গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। ঘটনাটি অন্য শিশুরা দেখে ফেললে তারা তাৎক্ষণিকভাবে স্বজনদের খবর দেয়।

পরে স্বজন ও স্থানীয়রা তাকে আটক করার চেষ্টা করলে অভিযুক্ত দ্রুত পালিয়ে গিয়ে তার ভাইয়ের বাড়ির ঘরের ভেতরের সিলিংয়ের ছাদে আত্মগোপন করে। খবর পেয়ে বামনডাঙ্গা তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে আটক করে। পরে শিশুটির চাচা বাদী থানায় মামলা করেন। ওই মামলায় মঙ্গলবার দুপুরে পুলিশ অভিযুক্ত ছাত্তার পাটোয়ারীকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করে। পরে বিজ্ঞ বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram