ঢাকা
৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৫:১৩
প্রকাশিত : এপ্রিল ৪, ২০২৬
আপডেট: এপ্রিল ৪, ২০২৬
প্রকাশিত : এপ্রিল ৪, ২০২৬

সাঘাটায় শয়নঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আবু তাহের স্টাফ রিপোর্টার:

শনিবার সকালে সাঘাটা থানা পুলিশ তার নিজ শয়নঘর থেকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে।

গাইবান্ধার সাঘাটা উপজেলার চরাঞ্চল থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সুজন মিয়া (১৮) উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর দীঘলকান্দি চরের বাসিন্দা গোজার রহমানের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুজন মিয়া তার পছন্দের এক মেয়েকে বিয়ে করতে চাইলে পরিবার সম্মতি দেয়নি। এতে অভিমান করে সে নিজ শয়নঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে ধারণা করা হচ্ছে।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, পরিবারের বক্তব্য, স্থানীয়দের তথ্য এবং ঘটনাস্থলের অবস্থা ও সুরতহাল রিপোর্ট পর্যালোচনায় এটি আত্মহত্যা বলেই প্রতীয়মান হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ দাফনের জন্য হস্তান্তরের অনুমতি দেওয়া হয়েছে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram