ঢাকা
৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:২৩
প্রকাশিত : এপ্রিল ২, ২০২৬
আপডেট: এপ্রিল ২, ২০২৬
প্রকাশিত : এপ্রিল ২, ২০২৬

সৈয়দপুরের ৩ অজ্ঞান পার্টির সদস্য কিশোরগঞ্জে গ্রেফতার

বিশেষ প্রতিবেদক,নীলফামারী:

নীলফামারী জেলার কিশোরগঞ্জে অজ্ঞান পার্টির তিন সদস্যকে গ্রেপ্তার করেছে কিশোরগঞ্জ থানা-পু'লিশ।

গতকাল বুধবার (১ এপ্রিল) কিশোরগঞ্জ উপজেলার মাগুরা ইউনিয়নের দক্ষিণ সিঙ্গের গাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পার্শ্ববর্তী থানা সৈয়দপুর পৌরসভার মুন্সিপাড়ার আব্দুল মান্নানের ছেলে নীরব ইসলাম (৩৮), তাঁর স্ত্রী রুপা আক্তার (৩৫) ও সাহেব আলীর স্ত্রী রেশমা বেগম (২০)।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, তাঁরা অজ্ঞান পার্টির সক্রিয় সদস্য। চক্রটি দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে যাত্রীর ছদ্মবেশে ইজিবাইকচালকদের সঙ্গে সখ্য গড়ে তুলত। একপর্যায়ে কৌশলে তাঁদের চেতনানাশক ওষুধ মিশ্রিত কোমল পানীয় পান করিয়ে সঙ্গে থাকা ব্যাটারিচালিত ইজিবাইক ও সর্বস্ব লুট করে নিত। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram