ঢাকা
২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:০৫
প্রকাশিত : মার্চ ২৬, ২০২৬
আপডেট: মার্চ ২৬, ২০২৬
প্রকাশিত : মার্চ ২৬, ২০২৬

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, একই পরিবারের ৪ জনের বাড়ি লক্ষ্মীপুরে

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একই পরিবারের চারজনের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নের তিতারকান্দি গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি প্রাইভেটকার কালাকচুয়া এলাকায় মিয়ামি হোটেলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ‘স্টার লাইন’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস প্রাইভেটকারটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন।

নিহতরা হলেন মুফতি আব্দুল মমিন, মাওলানা ফয়সাল আহমাদের ভগ্নিপতি, তার বোন ঝর্ণা বেগম, মেয়ে লাবিবা ও ছেলে আবরার। প্রাইভেটকারের চালক জামালের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। বর্তমানে আরশাদ নামের একজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মবিন জানান, দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেছে। পুলিশ বাসটি জব্দ করেছে এবং চালককে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে লক্ষ্মীপুরের তিতারকান্দি গ্রামে একই পরিবারের চারজনের মৃত্যুর খবরে শোকাহত স্বজন ও এলাকাবাসী।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram