

নিলা ,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে চেয়ারে বসাকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী ও বিএনপির নেতা কর্মীদের মধ্যে দুই দফায় হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় উপজেলার কালাইয়া ইউনিয়ন জামায়াত নেতা ওহিদুজ্জামান আহত হন। সকাল ১০টায় বাউফল পাবলিক মাঠে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। পরে উপজেলা নির্বাহী অফিসার সালেহ আহম্মেদ, সহকারী কমিশনার ভূমি সোহাগ মিলু, ওসি (তদন্ত) আতিকুল ইসলাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
অনুষ্ঠানে সাবেক এমপি শহিদুল আলম তালুকদার, জামায়াতের আমীর মাওলানা ইসাহাক মিয়াসহ উপজেলা প্রশাসন ও রাজনৈতিক সামাজিক সংগঠনের বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিলেন। এর আগে সকল ৭টায় উপজেলা প্রশাসন স্বাধীনতা স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
