ঢাকা
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৩:১৬
প্রকাশিত : মার্চ ২২, ২০২৬
আপডেট: মার্চ ২২, ২০২৬
প্রকাশিত : মার্চ ২২, ২০২৬

সাংবাদিক সোলায়মান আলী চলে গেলেন না ফেরার দেশে

আবু তাহের, স্টাফ রিপোর্টার:

গাইবান্ধার সাঘাটা উপজেলার সিনিয়র সাংবাদিক মোহনা টেলিভিশন ও দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি সোলায়মান আলী (৬৫) আর নেই। শুক্রবার (২০ মার্চ) রাত আনুমানিক ১১টার দিকে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, শারীরিকভাবে অস্বস্তি বোধকরলে তাকে দ্রুত সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে পরিক্ষা নীরিক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখেযান।

শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে বোনারপাড়া সরকারি কবরস্থানের মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে ওই কবরস্থানেই তার দাফন সম্পন্ন হয়। মরহুমের জানাজায় রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শোকসন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে উপস্থিত হয়েছিলেন সাঘাটা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মোহাম্মদ আলী, সাবেক সভাপতি আলহাজ আব্দুল্লাহ মাস্টার, বোনারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জসিউল করিম পলাশ এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল ইসলাম বাদল। সহকর্মীর বিদায়বেলায় শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন দৈনিক মানবজমিনের ভ্রাম্যমাণ প্রতিনিধি প্রতীক ওমর, তোফাজ্জল হোসেন, জাহিদ খন্দকার,মিজানুর রহমান রাঙ্গা,আনিছুর রহমান টিপু,মনজুর হাবিব মঞ্জু,আবু সাঈদ মন্ডল,আবু তাহের,জাকিরুল ইসলাম, আরিফুর রহমান লিটু,আনোয়ার হোসেন রানা,বরুন সিংহ,মশিউর রহমান,জাকিরুল ইসলাম লিটন,আনছারুজ্জামান রেজুয়ান,সোহাগ খন্দকার, এবিএস লিটন, ইয়ামিন হাসান সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

সাঘাটা উপজেলার সাংবাদিকতার পরিচিত মুখ সোলায়মান আলীর মৃত্যুতে সাঘাটা প্রেসক্লাব, গোবিন্দগঞ্জ প্রেসক্লাব,মহিমাগঞ্জ প্রেসক্লাব ও স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়। শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকাতুর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram