ঢাকা
৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:৫৫
প্রকাশিত : আগস্ট ২৯, ২০২৬
আপডেট: আগস্ট ২৯, ২০২৬
প্রকাশিত : আগস্ট ২৯, ২০২৬

মৃতদেহের গোসলখানা নির্মাণ নিয়ে পল্লবীতে দুই পক্ষের সংঘর্ষ, ফাঁকা গুলি ও ককটেল নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক,ঢাকা।।

রাজধানীর পল্লবীতে মৃতদেহের গোসলখানা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ফাঁকা গুলি ও ককটেল নিক্ষেপের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।

শনিবার (২৯ আগস্ট) বিকাল পাঁচটার দিকে পল্লবী থানার সেকশন-১১-এর রোড-১২ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, পল্লবীর তালাব ক্যাম্পে মৃতদেহের গোসলখানা তৈরি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এক পক্ষের নেতৃত্বে ছিলেন সুমন ও জামায়াতের কর্মী মানিক। অপর পক্ষের নেতৃত্বে ছিলেন ছাত্রদল নেতা সোহেল ও বিহারী সংগঠনের নেতা সাদাকাত খান ফাক্কু।

সংঘর্ষের একপর্যায়ে ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটে। পাশাপাশি ককটেল নিক্ষেপ করা হয় বলেও জানা গেছে।

ঘটনার পর ওই এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram