

আবু তাহের, গাইবান্ধা প্রতিনিধি:
গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় গাইবান্ধা প্রেসক্লাবের প্রয়াত সাধারণ সম্পাদক বরেণ্য ছড়াকার সংগঠক আবু জাফর সাবুর পঞ্চম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। গাইবান্ধা প্রেসক্লাবের উদ্যোগে শনিবার দুপুরে নিজস্ব মিলনায়তনে আবু জাফর সাবুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
পরে গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক জাভেদ হোসেনের সঞ্চালনায় আলোচনা করেন লেখক গবেষক অধ্যাপক জহুরুল কাইয়ুম, সংগঠনের সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, সহ-সভাপতি রেজাউন্নবী রাজু, খালেদ হোসেন, যুগ্ম সম্পাদক সাধারণ সম্পাদক কুদ্দুস আলম, সাংগঠনিক সম্পাদক রজতকান্তি বর্মন, পাঠাগার সম্পাদক মাছুম বিল্লাহ, নির্বাহী সদস্য রেজাউল হক মিতা, আরিফুল ইসলাম বাবু, গোলাম রব্বানী মুসা, খায়রুল ইসলাম, লালচান বিশ্বাস প্রমুখ।
এছাড়াও সাংস্কৃতিক সংগঠক মানিক বাহার, সুরবানী সংসদের নির্বাহী সদস্য কামরুজ্জামান চান, সাংবাদিক শাহীন নুরী। এসময় মরহুমের ছেলে গাইবান্ধা প্রেসক্লাবের প্র্রচার প্রকাশনা সম্পাদক আবু কায়সার শিপলু সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তার বাবার জন্য দোয়া কামনা করেন। শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন কাচারী বাজার মসজিদের মোয়াজ্জেম হাফেজ মাওলানা রাকিব হাসান। বক্তারা আবু জাফর সাবুর কর্মময় জীবনের কর্মকাÐ বিস্তারিত আলোচনা করেন এবং তাঁর রূহের মাগফেরাত কামনা করেন। উল্লেখ্য, সাংবাদিক সাহিত্যিক আবু জাফর সাবু ২০২১ সালের ২৯ আগস্ট করোনায়া আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
