ঢাকা
৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:৫৫
প্রকাশিত : আগস্ট ২৯, ২০২৬
আপডেট: আগস্ট ২৯, ২০২৬
প্রকাশিত : আগস্ট ২৯, ২০২৬

মোহাম্মদপুরে ‘কবজি কাটা আনোয়ার গ্রুপের’ সদস্য ৩ ছিনতাইকারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,ঢাকা।। 

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন মোহাম্মদীয়া হাউজিং এলাকা থেকে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‍্যাব-২। তারা ‘কবজি কাটা আনোয়ার গ্রুপ’ ও ‘আই ডোন্ট কেয়ার মোহাম্মদপুর গ্রুপের’ সক্রিয় সদস্য বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাটি।

গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. রফিকুল ইসলাম ওরফে রাফাত চকদার (২৫), মো. হানিফ হোসেন ওরফে জয় (২৬) এবং মো. চাঁন মিয়া (২০)। এ সময় তাদের কাছ থেকে একটি সামুরাই উদ্ধার করা হয়।

শনিবার (২৯ আগস্ট) র‍্যাব-২ এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস এ তথ্য নিশ্চিত করেন।

মুবীন রহমান তাপস বলেন, আজ সকালে র‌্যাব-২ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, রাজধানীর মোহাম্মদপুর থানাধীন মোহাম্মদীয়া হাউজিং এলাকায় দুস্কৃতকারীরা দস্যুতার প্রস্তুতি নিচ্ছে। সংবাদ পেয়ে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে।

তিনি বলেন, গ্রেফতার তিনজন ‘কবজি কাটা আনোয়ার গ্রুপ’ ও ‘আই ডোন্ট কেয়ার মোহাম্মদপুর গ্রুপের’ সক্রিয় সদস্য। তারা পরস্পর যোগসাজশে মোহাম্মদপুর এলাকায় দীর্ঘদিন যাবৎ ছিনতাই, দস্যুতা, ডাকাতি এবং মাদক কারবারসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিলেন।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আগেও একাধিক মামলা হয়েছে জানিয়ে র‍্যাব-২ এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন আরও জানান, গ্রেফতার মো. রফিকুল ইসলাম ওরফে রাফাত চকদারের নামে ডিএমপির মোহাম্মদপুর থানায় দস্যুতা ও ডাকাতির প্রস্তুতি গ্রহণের দুটি এবং আদাবর থানায় ডাকাতির একটি মামলা রয়েছে। আসামি মো. হানিফ হোসেন ওরফে জয়ের নামে মোহাম্মদপুর থানায় দস্যুতা, ডাকাতির প্রস্তুতিগ্রহণ, হত্যাচেষ্টা ও ভয়ভীতি প্রদর্শনের তিনটি, দ্রুত বিচার আইনে একটি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। এছাড়াও জয় তিনটি মামলার চার্জশিটে অভিযুক্ত এবং তার বিরুদ্ধে দুটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তিনি আগেও আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তিনবার গ্রেফতার হয়েছিলেন।

আসামি মো. চাঁন মিয়ার নামে মোহাম্মদপুর থানায় দস্যুতা ও মাদকের দুটি এবং আদাবর থানায় একটি ডাকাতির মামলা রয়েছে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram