ঢাকা
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৩:১৫
প্রকাশিত : মার্চ ১৬, ২০২৬
আপডেট: মার্চ ১৬, ২০২৬
প্রকাশিত : মার্চ ১৬, ২০২৬

সৈয়দপুরে সমবায়ীদের দক্ষতা বৃদ্ধিতে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”—এই মূলমন্ত্রকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরে সমবায়ীদের সক্ষমতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে।

​উপজেলা সমবায় কার্যালয়, সৈয়দপুরের আয়োজনে এবং জেলা সমবায় কার্যালয়, নীলফামারীর ভ্রাম্যমাণ প্রশিক্ষণ ইউনিটের সহযোগিতায় এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।

​উক্ত প্রশিক্ষণ কোর্সে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা সমবায় অফিসার মাহফুজার রহমান এবং কিশোরগঞ্জ উপজেলা সমবায় অফিসার জাকিয়া ফারহানা। প্রশিক্ষণে সৈয়দপুর উপজেলা সমবায় সমিতির সভাপতি, সম্পাদক ও সদস্যবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

​অনুষ্ঠানে বক্তারা সমবায় আন্দোলনের গুরুত্ব এবং আধুনিক পদ্ধতিতে সমবায় সমিতি পরিচালনার বিভিন্ন আইনি ও কারিগরি দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সমবায় অফিসার মাহফুজার রহমান ও জাকিয়া ফারহানা সমবায়ীদের স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে কাজ করে গ্রামীণ অর্থনীতিতে অবদান রাখার আহ্বান জানান।

​প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা জানান, এই ধরণের আয়োজনের মাধ্যমে তারা আধুনিক সমবায় ব্যবস্থাপনা সম্পর্কে অনেক নতুন তথ্য জানতে পেরেছেন, যা তাদের নিজ নিজ সমিতির উন্নয়নে সহায়ক হবে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram