ঢাকা
১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:১৭
প্রকাশিত : মার্চ ১১, ২০২৬
আপডেট: মার্চ ১১, ২০২৬
প্রকাশিত : মার্চ ১১, ২০২৬

আমেরিকা থেকে  ৫৮ হাজার ৪৫৭ মেট্রিক টন গম নিয়ে জাহাজ মোংলা  বন্দরে

১১ মার্চ ,২০২৬ ( বুধবার ) মার্কিন যুক্তরাষ্ট্র ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ( MOU) আলোকে নগদ ক্রয় চুক্তি নম্বর G to G-03
এর অধীনে আমেরিকা থেকে ৫৮ হাজার ৪৫৭ মেট্রিক টন গম নিয়ে MV.CALYPSO N জাহাজটি মোংলা  বন্দরের  বহি:নোঙরে পৌঁছেছে।

বাংলাদেশ ইতোমধ্যে সরকার  টু সরকার (G to G) ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করছে। G to G- 01 এবং 02 চুক্তির আওতায়
আমদানিকৃত সকল গম  দেশে পৌঁছেছে।
এখানে উল্লেখ্য, G to G-01 মোতাবেক  ২,৩৭,৮৪৫ মেট্রিক টন এবং G to G -02 মোতাবেক ২,৩০,০৩৯ মেট্রিক টন মোট: ৪,৬৭,৮৮৪ মেট্রিক টন গম দেশে এসেছে । দেশে মোট গমের চাহিদা কম বেশি ৭০ লাখ মেট্রিক টন।দেশে উৎপাদন হয় কম বেশি ১০ লাখ মেট্রিক টন।চাহিদা পূরণের জন্য সরকারি বেসরকারি পর্যায়ে অবশিষ্ট গম বিদেশ থেকে আমদানি করা হয়।
জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম ইতোমধ্যে শেষ   হয়েছে।  দ্রুত  গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram